Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

Bangla FMbyBangla FM
৮:৪১ am ২৭, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন হবে। এই সময়ে যাবতীয় সংস্কার কাজ চলতে থাকবে। এটাই প্রধান উপদেষ্টার কথা। 

নির্বাচন নিয়ে ড. মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা বারবার নয় একাধিকবার বলেছেন। এরপর কোন পার্টি কি বলল সেটা আমাদের দেখবার বিষয় নয়।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ইতালির রোমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, সংস্কার কাজ সম্পন্ন হলেই নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করবো না। 

সংস্কার শেষ হলেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে ৫ বছর দেখতে চায় দেশের মানুষ এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জনগণ চাইতেই পারে।

এ সময় তিনি প্রধান উপদেষ্টার রোমে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন বিষয়েও কথা বলেন। তিনি বলেন, পোপের সঙ্গে ড. মোহাম্মদ ইউনূসের সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল। 

ভ্যাটিকানের সঙ্গে সেই সুসম্পর্কের ধারাবাহিকতা ধরে রাখতে বিরামহীন সফরে দোহা থেকে সরাসরি রোমে এসে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। পোপকে শেষ শ্রদ্ধা জানাতে কমপক্ষে ১৩০ দেশের দেশের উচ্চ পর্যায়ের নেতারা ভ্যাটিকানে আসেন।

তিনি আরও বলেন, ইতালির রোমে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন মিডিয়া মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন। এভাবেই চলতে থাকে বিভিন্ন প্রতিনিধি দলের সাক্ষাৎ।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রফিকুল হক বলেন, ভ্যাটিকানের সঙ্গে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে, ভালো সম্পর্ক রয়েছে তার গভীরতা প্রকাশ পেয়েছে ভ্যাটিকানে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানানোর মাধ্যমে।

ইতালিতে ব্যবসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোট-বড় অনেক বাংলাদেশি গার্মেন্টস উদ্যোক্তা রয়েছে। সেখানে প্রায় একশ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এভাবে আরও অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে। তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে ইতালির মাটিতে।

রাষ্ট্রদূত আরও বলেন, শুনে খুশি হবেন ইদানীং বাংলাদেশ থেকে সিরামিক আসছে। এভাবে বাংলাদেশের মার্কেট আরও প্রসারিত হচ্ছে ইতালিতে।

এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার বিষয়ে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলমসহ রোম দূতাবাসের একাধিক কর্মকতা।

Tags: নির্বাচনপ্রেস সচিব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম