Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনের জিডিআইতে যোগদানে আপত্তি নেই বাংলাদেশের

Bangla FMbyBangla FM
৬:১৩ am ২৪, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

চীনের প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে যোগদানের আহ্বান জানিয়ে আসছে দেশটি। তবে বিগত সরকার এতে আগ্রহী না থাকলেও বর্তমান সরকার এতে যুক্ত হতে আপত্তি নেই। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে চুক্তি সই নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো চুক্তি সই হবে না, এটা আমি নিশ্চিত। কিছু সমঝোতা স্মারক সই হতে পারে।’

জিডিআইতে বাংলাদেশ যুক্ত হচ্ছে কিনা, এ বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এটি এখনও নিশ্চিত নই, দেখি। এখানে যুক্ত হতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। আমরা জিডিআইতে যুক্ত হবো কিনা, তা এখনও সিদ্ধান্ত হয়নি।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২১ সালের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ঘোষণা দেন। চীন বলছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে ভারসাম্যপূর্ণ, সমন্বিত ও অংশগ্রহণমূলক উন্নয়নের ধারা নিশ্চিত করতে হলে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। এই লক্ষ্য অর্জনের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য জিডিআই চালু করা হয়েছে। এতে স্বাস্থ্য, খাদ্য ও জ্বালানি সুরক্ষা, যোগাযোগ প্রযুক্তির বিকাশ, দক্ষতা উন্নয়ন, এবং সুনীল অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জিডিআই কার্যকরে চীন ‘ফ্রেন্ডস অব জিডিআই’ নামে একটি ফোরাম গঠন করেছে। এতে এ পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশ যুক্ত হয়েছে, যাদের অধিকাংশই এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার। কূটনীতিকরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় জিডিআইতে যোগ দিতে বাংলাদেশকে আহ্বান জানায় চীন। এ নিয়ে তারা একটি খসড়া সমঝোতাও দিয়েছিল। তবে যেহেতু চীনের এ উদ্যোগ নিয়ে ভারতের অস্বস্তি রয়েছে, ফলে তখন এতে যুক্ত না হয়ে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করে ঢাকা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম