শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে বাগেরহাটে আগের মতোই চারটি আসন বহাল থাকছে।
রায় ঘোষণার পর শরণখোলা উপজেলায় উৎসবের আমেজ দেখা দেয়। সোমবার সন্ধ্যায় সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
মিছিল শেষে পথসভায় লিটন বলেন, “শরণখোলাবাসীর ন্যায্য দাবি পূরণ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

