Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩৯ দফা দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

Tanazzina TaniabyTanazzina Tania
৫:২৮ pm ০১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
গাজীপুর সংবাদদাতা ,এস এম মাসুদ:
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নসহ ৩৯ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়া এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকারের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা জোর দিয়ে বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
সরকার আসে, সরকার যায়—কিন্তু সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা আজও উপেক্ষিত।” তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের কাঁধেই চাপানো হয় ঋণের বোঝা। বক্তারা কেবল দশম ওয়েজ বোর্ড নয়, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দাবি করে বলেন, “আমাদের লেখাই হোক সেই আগুন, যা অন্যায়কে পুড়িয়ে ফেলবে, আমাদের কলমই হোক সেই আলো, যা লুটেরা ও খুনিদের মুখোশ খুলে দেবে।”
  সমাবেশে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজারুল ইসলাম মাসুম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আজিজুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম রিপন শাহ্, মো. আমিনুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, কালের কণ্ঠের মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ এস. এম. হাবিবুর রহমান হাবিব, দৈনিক বাংলা ভূমির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার প্রমুখ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা না দেওয়া এবং যখন-তখন চাকরিচ্যুতির মাধ্যমে তাদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কঠোর আইনি সুরক্ষা এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। গাজীপুরের এই  বিক্ষোভ সমাবেশকে অন্যান্য উপজেলার প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ মূলধারার সকল সাংবাদিকবৃন্দ সংহতি প্রকাশ করেছেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম