Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খাগড়াছড়িতে নিরাপত্তার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-কর্মবিরতি।

Taslima TanishabyTaslima Tanisha
৭:৪৩ pm ০৮, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0
কমল কৃষ্ণ দে, (মাটিরাঙ্গা,খাগড়াছড়ি প্রতিনিধি):
‘সাংবাদিকদের নিরাপত্তা চাই, স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই’স্লোগানে খাগড়াছড়িতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবিতে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা  মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।  
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধন শেষে ৪ দফা দাবি তুলে ধরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।
এসময় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুর রউফ, কার্যকরী সদস্য জয়ন্তী দেওয়ান, গাজী টিভির প্রতিনিধি হলোপ্রু মারমা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জ্যাক ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হুমকিসহ পেশাগত দায়িত্ব পালনকালে নানা ধরনের বাধার ঘটনা বাড়ছে। যা মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জবাবদিহিতা বিপন্ন হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা, হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত  ও বিচারের দাবি জানান।প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি বক্তারা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম