মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি ।।
চাঁদপুরের কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান রাসেল এর সাথে কচুয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫)
বিকালে ইউএনও’র কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু নাছির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম,,জাতীয় দৈনিক বাংলাদেশ টুডে ও দৈনিক চাঁদপুর কণ্ঠের কচুয়া উপজেলা ইনচার্জ মো. মহিউদ্দিন,বাংলা এফএম’র চাঁদপুর জেলা প্রতিনিধি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস,জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, দি ডেইলি ট্রাইব্যুনাল ও দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি মো. নাছির উদ্দিন
জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক চাঁদপুর প্রবাহের কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দার,পাক্ষিক কচুয়া কণ্ঠের নির্বাহী সম্পাদক মো. মেহেদী হাসান, ফেস দ্যা পিপল ও দৈনিক নিরপেক্ষের কচুয়া প্রতিনিধি ওমর ফারুক সাইম, আমাদের অর্থনীতি ও আলোকিত চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মো. ইউনুছ, দৈনিক আমাদের সময় ও চাঁদপুর দর্পনের কচুয়া প্রতিনিধি মো. রাছেল, সুদীপ্ত চাঁদপুরের কচুয়া প্রতিনিধি আবু সাইদ ও দৈনিক বাংলার ডাকের কচুয়া প্রতিনিধি মো. মহসিনসহ প্রমূখ।
এসময় ইউএনও মাহমুদুল হাসান রাসেল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্যদিয়েই আমাকে সহযোগীকতা করবেন। আপনাদের যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন।প্রকৃত সংবাদের মাধ্যমে প্রকৃত সাংবাদিতার পরিচয় বহন করবে।

