Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র-কার্তুজসহ আটক ১

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০৭ am ০৩, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

শাওন বেপারী,শরীয়তপুর প্রতিনিধি:
‎
‎শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান, কার্তুজ, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ডিজিটাল সরঞ্জামসহ ফুয়াদ সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
‎
‎শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুয়াদ সরকারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান, দুটি কার্তুজ, একটি চাকু, ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন ডিজিটাল ডিভাইস, কয়েকটি দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎আটক ফুয়াদ সরকার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়াদ সরকার দীর্ঘদিন ধরে কার্তিকপুর এলাকায় মাদক ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, খাস জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও তিনি এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে।
‎
‎অভিযান চলাকালে তার সহযোগী অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ফুয়াদ সরকারকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। পরে তাকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
‎
‎এ বিষয়ে শুক্রবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হাসান জানান, যৌথবাহিনীর অভিযানে ফুয়াদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত তথ্য জানাতে শনিবার প্রেস ব্রিফিং করা হবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম