Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে যৌথ বাহিনীর রাতভর অভিযান

Tanazzina TaniabyTanazzina Tania
১০:০৭ pm ২২, অক্টোবর ২০২৫
in অন্যান্য
A A
0
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা মাদক বিরোধী ট্রাস্কফোর্স রাতভর অভিযান চালিয়েছে। গত ২১ অক্টোবর রাত সারে ১১টা থেকে ২২ অক্টোবর ভোর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের বাগড়া, তেতাভূমি ও ব্রাহ্মণপাড়া সদরের পূর্বপাড়া এলাকায় উপজেলা মাদকবিরোধী টাস্কফোর্স (যৌথ বাহিনী) অভিযান চালায়। অভিযানে তেতোভূমি এলাকা হতে ভারতের প্রাচারের উদ্দেশ্যে জব্দ করা কয়েক হাজার খালি মদের বোতল ধ্বংস করা হয় এবং ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া হতে কিছু গাঁজা ধ্বংস করা হয়।
অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে চলাচল করা বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়। যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর পক্ষে নেতৃত্বদেন লেফটেন্যান্ট মো: এহসান সিরাজী সাদ এবং পুলিশের পক্ষে নেতৃত্বদেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম। এ সময় আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় কার্যক্রম আরো জোরদার করা হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম