Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

Nuri JahanbyNuri Jahan
৫:৪১ pm ০৫, নভেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক মোস্তফা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে; ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে; চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর; মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর; ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা যাবে; ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে; ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এছাড়াও ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে; ৩ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে; ৯ নভেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে; ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে; একই দিনে ভোট গণনা ও ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণা শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম