মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
জকসুসহ তিন দফা দাবিতে অনশন কর্মসূচিতে বসলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।
তাদের তিন দফা দাবিগুলো হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে বাগছাসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমাদের সঙ্গে সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু করা হয়েছে, সেটির দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদইচ্ছার অভাবে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি আমরা বহুদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা আামদের জীবন দিতে প্রস্তুত, তাও আমাদুদাবি নিয়ে পিছ পা হবো না”।
অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, “আমরা এতদিন অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে অনশন করছি।

