Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৫-২৬ অর্থবছরের এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, কমলো ৩৫ হাজার কোটি

Bangla FMbyBangla FM
৩:১৮ pm ১৭, মে ২০২৫
in অর্থনীতি
A A
0

অর্থনীতি ডেস্ক:


২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাবিত আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় এডিপির এ খসড়া অনুমোদন পেয়েছে, যা চলতি মাসেই জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদন পাবে।

প্রস্তাবিত এডিপির মধ্যে সরকারি তহবিল বা জিওবি থেকে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা বা ঋণের মাধ্যমে জোগান ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা।

জানা গেছে, আগামী অর্থবছরের এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। অন্যান্য বছরের মতো এবছরও পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে কমিয়ে আনা হয়।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) আসন্ন সভায় এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অর্থনীতিবিদরা বলছেন, খরচ কমিয়ে কার্যকর ও টেকসই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে নতুন এডিপির মূল লক্ষ্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম