Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

Bangla FMbyBangla FM
১০:৩১ am ০৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি:

ঝালকাঠিতে বেতন বৈষম্য নিরসন ও পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণসহ দুই দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝালকাঠির বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঝালকাঠি জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। সিজিএম কোর্টের জুডিশিয়াল পেশকার ও কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক শারমিন স্বর্ণা। জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম। জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার ও ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো.রুস্তম আলী খান

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। তারা সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন, বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান, এবং ৭ম-১২তম গ্রেডভুক্ত করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন আমাদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করলেও, সরকারিভাবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের পদোন্নতির সুযোগ সীমিত, অথচ সেই সীমিত পথও রুদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমুল হাসান।

উল্লেখ্য, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গত ১৯ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানিয়ে ৪ মে’র মধ্যে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছিল। দাবি আদায়ে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম