Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় নিজে মূর্তি ভেঙ্গে অন্যকে ফাঁসানোর চেষ্টা, ৪ জন গ্রেফতার

Bangla FMbyBangla FM
৪:৪৯ pm ২১, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:


বাঁশ কাটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নিজ বাড়িতে অগ্নি সংযোগ ও প্রতিমা ভাঙচুর দেখিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। এমনই ঘটনা ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলায়।

এলাকাবাসী ও ডিমলা থানা সূত্রে জানা যায়, ডিমলা মেডিকেল মোড় পূর্ব পাশে বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের বিভুতি লাল ও কৃষ্ণ কুমার গং এই দুই হিন্দু পরিবার দীর্ঘদিন হতে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

এরই প্রেক্ষিতে গত রোববার ২০ শে জুলাই দুপুরে বাঁশ কাটা নিয়ে দুই হিন্দু পরিবার মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এর পরপরই রিপন কুমার এর বাড়িতে থাকা একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।

প্রতিপক্ষ বিভুতি লাল পরিবার ও বন্ধু আমজাদকে ধর্মীয় উস্কানি মামলায় ফাঁসানোর উদ্দেশ্যেই এই ভাঙচুর করা হয়। এই বিষয়ে বিভুতি লাল ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে ডিমলা থানার প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে গতরাত ১ টায ৪ জনকে গ্রেফতার করেন। ডিমলা সদর ইউনিয়নের ইউপি সদস্য কৃষ্ণ কুমার, পদ্মলোচন কুমারের দুই ছেলে স্বপন কুমার ও রিপন কুমার এবং প্রনব কুমারের ছেলে অন্তর কুমার।

এই বিষয়ে ডিমলা থানার অফিসার্স ইনচার্জ ফজলে এলাহী বলেন, সুষ্ঠ তদন্তের প্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলমান। গ্রেফতার আসামীদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম