Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমাকে বরখাস্ত করার কোনো নৈতিক অধিকার তাদের নেই, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবো: ডাঃ ফারজানা মাকসুদ

Bangla FMbyBangla FM
৪:২৩ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সংবাদ প্রতিবেদন:

বাংলাদেশ মেডিকেল কলেজ (বিএমসি), ধানমন্ডির অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফারজানা মাকসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আজ বিকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র সামনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাকে বরখাস্ত করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। প্রয়োজনে সুপ্রীম কোর্ট পর্যন্ত যাবো।”

ডাঃ মাকসুদ অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যূত্থানে আমি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম, ছাত্র-সন্তানদের পাশে দাঁড়িয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে মুখ খুলেছি। আজ তারই মূল্য আমাকে দিতে হচ্ছে। আমার একমাত্র অপরাধ আমি সত্য কথা বলি।”

তিনি দাবি করেন, বাংলাদেশ মেডিকেল কলেজের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলনের ব্যক্তিগত আক্রোশ থেকেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, “তিনি চেয়ারম্যান হয়েও আওয়ামী দোসরদের সাথে বিভিন্ন সময় গোপন মিটিং করেন। এ বিষয়ে কেউ কথা বললে বরখাস্ত হয়। আমি ৪৮ ঘণ্টার মধ্যে এই আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি, নচেত জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুখোশ উন্মোচন করবো।”

তিনি জানান, প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বরাবর স্মারকলিপি দিয়ে তাদের দুর্নীতি ও সজনপ্রীতির তথ্য তুলে ধরবেন। “আমার শরীর থেকে এখনও রক্তের দাগ শুকায়নি,” — ক্ষুব্ধ কণ্ঠে বলেন তিনি।

নিজের গবেষণা ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে তিনি জানান, তিনি MBBS এবং M.Phil (Anatomy) ডিগ্রি অর্জন করেছেন। ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ মেডিকেল কলেজে যোগদান করেন। এছাড়া, ২০২৩ সালে তিনি ‘Conventional Frontal Air Sinus Imaging in Personal Identification among Adult Bangladeshi’ শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন, যা ফরেনসিক শনাক্তকরণে বিশেষ ভূমিকা রাখতে পারে।

শেষে তিনি বলেন, “আমি বিশ্বাস করি যাদের সঙ্গে রাজপথে ছিলাম, তারা আমার পাশে থাকবেন। আমি সুষ্ঠু বিচার চাই এবং অন্যায়ভাবে বরখাস্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।”

প্রতিষ্ঠান: বাংলাদেশ মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা
BMDC রেজিস্ট্রেশন নম্বর: A 45985

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম