Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহেশপুরে হত্যার প্রতিশোধ নিতে গুলি করে হত্যাচেষ্টা

Bangla FMbyBangla FM
৪:১৯ pm ১২, মে ২০২৫
in অপরাধ
A A
0


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সোনা চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে ইব্রাহীম (৪০) নামে এক
ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। গুলিবৃদ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইব্রাহীম। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল
মান্নানের ছেলে। রোববার রাত ৯ টার দিকে বাঘাডাঙ্গা গ্রামের রাস্তার উপর এ গুলির ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, সোনা চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে জোরা হত্যার ঘটনা ঘটে। সেই হত্যা
মামলার আসামী ছিলেন ইব্রাহীম। সে রোবাবার রাত ৯ টার দিকে বাড়ির পাশের রাস্তায় দাড়িয়ে ছিলেন। এ
সময় প্রতিপক্ষের রফিকুল ইসলাম রাফি ও চঞ্চল মিয়া ভাই-ভাতিজা হত্যার প্রতিশোধ নিতে তাকে উদ্দেশ্য করে
গুলি চালায়। এতে ইব্রাহীম গুলিবৃদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাতে গুলিবৃন্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।


স্থানীয় ইসাহক আলী জানান, সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দে ডাবল মাডারের ঘটনা
ঘটে। সেই দ্বন্দের জের ধরে তার উপর হামলা করা হয়েছে।


শাহজাহান আলী জানান, ২০২৪ সালের ১৭ জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামে মন্টু ও তার ভাতিজা শামিমকে
প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় তরিকুল ইসলাম আকালে ও ইব্রাহিম সহ কয়েকজনের
নামে হত্যা মামলা দায়ের করেন নিহতদের পরিবার। হত্যার প্রতিশোধ নিতেই তারা হত্যা চেষ্টা চালিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, ভাই-ভাজিতা হত্যার প্রতিশোধ নিতেই
হয়তোবা হত্যা মামলার আসামীকে হত্যার চেষ্টা করেছে তারা।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্ব বিরোধ ও জোড়া হত্যাকান্ডের জেরে
গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। আসামী ধরার চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম