Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রত্যয় জামায়াত আমিরের

Bangla FMbyBangla FM
২:৫০ pm ১৯, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

দুর্নীতিকে মূলোৎপাটনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। সেই লড়াইয়ে আমরা জিতেছি। এখন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিকে মূলোৎপাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামায়াতে ইসলামী সেই লড়াইয়ে ছিল, থাকবে এবং জয়লাভ করবে ইন-শা-আল্লাহ।”

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে সমাবেশে অংশ নিতে গিয়ে তিনজন নেতাকর্মীর মৃত্যুর খবর জানিয়ে তিনি তাদের জন্য দোয়া করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “আজকের সমাবেশে অংশ নিতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জান্নাত দান করুন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।”

ডা. শফিকুর রহমান বলেন, “আবু সাঈদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতাম না। অনেকের জীবন হয়তো ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। আজ যারা বিভিন্নভাবে দাবিদাওয়া তুলে ধরছেন, তখন তারা কোথায় ছিলেন? সুতরাং অহংকার করে, তুচ্ছতাচ্ছিল্য করে কাউকে ছোট করে কথা না বলি। না হলে আমরা বুঝে নেব, স্বৈরাচারী বীজ তাদের মনে বাসা বেঁধেছে।”

তিনি বলেন, জাতির সামনে জামায়াতে ইসলামীর অনেক করণীয় রয়েছে। অতীতে বুক পেতে দিয়ে জামায়াতকর্মীরা শহীদ হয়েছেন, আর আজ যারা নতুন নতুন দাবি করছেন, তাদের অতীতের কোনো অবস্থান ইতিহাসে নেই।

ক্ষমতায় গেলে ‘সেবক সরকার’ গঠনের অঙ্গীকার ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী জনগণের মালিক নয়, বরং সেবক হতে কাজ করবে—এমন ঘোষণা দিয়ে তিনি বলেন, “আগামীতে যারা সংসদ সদস্য বা মন্ত্রী নির্বাচিত হবেন, তারা সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না; শুল্কবিহীন কোনো গাড়িতে চড়বেন না। কোনো এমপি কিংবা মন্ত্রী তার নিজের হাতে টাকা চালাচালি করবেন না।”

তিনি আরও বলেন, “আমরা জাতীয় ঐক্য চাই। কিন্তু কাউকে ছোট করে কথা বলার অধিকার কারও নেই।”

জাতীয় ঐক্যের আহ্বানের পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে চলমান ও আগত সময়ের আন্দোলনে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম