Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে নিজস্ব ভবনে ইউনিয়ন পরিষদ স্থানান্তরের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১২:৪০ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা:


বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থায়ী ও নিজস্ব ভবনে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টায় উজিরপুর-সাতলা সড়কের কেসবকাঠী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের দাবি, পরিষদের নিজস্ব জমিতে নির্মিত ভবন থাকা সত্ত্বেও সেটি পরিত্যক্ত দেখিয়ে ব্যক্তিগত বাসভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে, যা অনৈতিক ও জনসেবার পরিপন্থী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মনজুর। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ পনির খান, ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস সালাম বেপারী, ৫নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি জিয়াউল হক, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান এবং ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল।

বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মাস্টার ও আব্দুল খালেক রাড়ি পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ব্যক্তিগত বাসভবনে অফিস পরিচালনা শুরু করেন। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় হয়েছে এবং সাধারণ জনগণ আর্থিক, সামাজিক ও মানসিক হয়রানির শিকার হয়েছেন।

তারা আরও বলেন, ভবন মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও সেই অর্থ সঠিকভাবে ব্যবহার না করে ভবনটি ব্যবহার অনুপযোগী দেখিয়ে ভাড়া বাবদ অর্থ গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, “ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় বর্তমানে তা ব্যবহার উপযোগী নয়। আমরা সংস্কারের জন্য অর্থ বরাদ্দের আবেদন করেছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতে নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে।”

এলাকাবাসীর দাবি, অতিসত্বর নিজস্ব জমিতে নির্মিত ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর করে স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করা হোক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম