Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পছন্দের ঠিকাদারকে কাজ না পেয়ে নূরের বিশৃঙ্খলা’: ডিএনসিসির অভিযোগ

Bangla FMbyBangla FM
১২:৪৪ pm ২১, মে ২০২৫
in জাতীয়
A A
0


স্টাফ রিপোর্টার:

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর—এমন অভিযোগ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি জানান, গত ১৮ মে নূরুল হক নূর করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। প্রকৌশলী তাকে জানান যে, পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী নিয়মবহির্ভূতভাবে কোনো কাজ দেওয়া সম্ভব নয়। কিন্তু নূর তার কথা না শুনে ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে কিছু নেতাকর্মী নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নূর ও তার সমর্থকরা। তারা ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেয়, যা নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তির সঙ্গে ডিএনসিসি কর্মকর্তাকে ফোন ও মেসেজ পাঠানোর বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট সংযুক্ত করে বলা হয়েছে,

১৮ মে দুপুর ১:৩৬ মিনিটে ফোন করে নূর ১ মিনিট ৩৫ সেকেন্ড কথা বলেন, ১৭ মে দুপুরে দুটি কল (২১ ও ২৪ সেকেন্ড) এবং সন্ধ্যা ৭:২২ মিনিটে আরেকটি কল করেন (৫৭ সেকেন্ড)।

একটি মেসেজে নূর লিখেছেন:

“1.1099513-Zone:10 14 core- 22May 2025,
2.1099514-zone:10 16 core-22 May2025,
3.1104076-Zone:4 14core- 28 may 2025,
4.1104078-zone:4 11core-28 May 2025
এখান থেকে ১ টা দিতে বলেন, ধন্যবাদ।”

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দৈনিক কালবেলাকে বলেন,
“খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।”

এর আগে, একই দিন বিকালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে ‘হিযবুত তাহরীরের নেতা’ দাবি করে তার অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা। সেখানে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সমাবেশ থেকে হুশিয়ারি দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম