Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

Bangla FMbyBangla FM
১২:১৪ pm ১৬, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ দিক পরিবর্তন করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। দক্ষিণ চীন সাগর ত্যাগ করে এটি এখন পশ্চিমমুখী, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে জাহাজের গতিপথ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’। সোমবার সকালে রণতরীটির এই নতুন গতিপথ লক্ষ্য করা যায়। এর ফলে পূর্বনির্ধারিত ভিয়েতনামের দানাং সফর বাতিল হয়েছে। ওই সফরে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইউএসএস নিমিৎজকে বরণ করে নেওয়ার কথা ছিল, যা এখন বাতিল হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে একটি কূটনৈতিক সূত্র ও সংশ্লিষ্ট আরেকটি সূত্র।

হ্যানয়ে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, “হঠাৎ উদ্ভূত এক জরুরি অপারেশনাল প্রয়োজনের” কারণে দানাং সফর বাতিল করা হয়েছে। তবে এই জরুরি প্রয়োজনের প্রকৃতি বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রয়টার্স বিষয়টি জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পায়নি।

রণতরী ইউএসএস নিমিৎজের নেতৃত্বাধীন যুদ্ধজাহাজ বহর কয়েকদিন আগেও দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছিল। এটি মার্কিন নৌবাহিনীর ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত উপস্থিতির অংশ’ হিসেবে বিবেচিত বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ড। তবে এখন সেটির আকস্মিক দিক পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়া এক নতুন সামরিক বার্তার ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সক্রিয় অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে।

Tags: দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম