Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঁধের গেট খুলে পানি ছাড়ল ভারত, বিপাকে পাকিস্তান

Bangla FMbyBangla FM
৭:০১ am ১২, মে ২০২৫
in বিশ্ব
A A
0

অস্ত্রবিরতির পরদিনই চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে আবারও পাকিস্তানের দিকে ব্যাপক হারে পানি প্রবাহিত হচ্ছে। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর ভারতের নেওয়া কঠোর পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি সরবরাহ বন্ধ করা এবং সিন্ধু পানিচুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা।

চুক্তি স্থগিতের অংশ হিসেবে ভারত চেনাব নদীর প্রবাহ আটকে দেয়, যার ফলে পাকিস্তানে নদীর জলস্তর বিপজ্জনকভাবে নিচে নেমে যায়। তবে টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালাল বাঁধে জলস্তর বেড়ে গেলে ভারতের পানি উন্নয়ন কর্তৃপক্ষ অতিরিক্ত পানি ছাড়তে বাধ্য হয় বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি সময়মতো পানি ছাড়া না হতো, তাহলে বাঁধের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ছিল। যদিও ভারত সরকার এখনো পর্যন্ত গেট খোলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিকে হঠাৎ চেনাব নদীতে পানি বাড়ায় পাকিস্তানে শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও জলের প্রবাহ শুরু হয়েছে। ফলে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে পাকিস্তানের প্রশাসন ইতিমধ্যেই কয়েকটি জেলায় বন্যা সতর্কতা জারি করেছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার পানি রাজনীতি ও কূটনৈতিক উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, পানির মতো স্পর্শকাতর ইস্যুতে এমন আচরণ ভবিষ্যতে অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়াতে পারে।

Tags: বাঁধের গেট খুলে পানি ছাড়ল ভারতবিপাকে পাকিস্তান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম