Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে ‘উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জন’ শীর্ষক মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
২:০২ pm ২০, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জনের কৌশল ও প্রক্রিয়া নিয়ে “মোটিভেশনাল ওয়ার্কশপ অন অ্যাক্রেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় FQAC ও PSAC কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ। কর্মশালার মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. মোঃ নুর নবী।

দিনব্যাপী কর্মশালায় দুইটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়।

  • প্রথম সেশনের আলোচক ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সিনিয়র প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ।
  • দ্বিতীয় সেশনের আলোচনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ।

দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে পুনরায় কর্মশালার কার্যক্রম শুরু হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃতি অর্জন, এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় অংশগ্রহণের কৌশল ও প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও ধারণা লাভ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম