Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা 

Bangla FMbyBangla FM
১:৩৮ pm ২৩, জুন ২০২৫
in অন্যান্য
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ার আল-হাসাকাহ প্রদেশে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে।

সোমবার (২৩ জুন) ওয়াকিবহাল সূত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছে, সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। 

হামলার লক্ষ্য ছিল সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।

তবে কোথা থেকে হামলা হয়েছে, এ বিষয়ে সংবাদ সংস্থাটি বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।

এর আগে ২২ জুন রাতে নাতানজ, ফোরদো এবং ইসফাহানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

 ওয়াশিংটনের ভাষ্য, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা বা গুরুতরভাবে দুর্বল করা। তবে মার্কিন হামলা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কূটনীতির দরজা সর্বদা খোলা থাকা উচিত, কিন্তু এখন ‘তা নয়’। যুক্তরাষ্ট্রই কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইরান তার নিরাপত্তা এবং দেশের স্বার্থ রক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে।

রাশিয়াও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর চরম লঙ্ঘন। মস্কো ‘IAEA’-এর থেকে এই ঘটনার ‘সৎ প্রতিক্রিয়া’ আশা করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম