Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গা সীমান্তে গ্রামপুলিশ সদস্যের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা, ভাইরাল ভিডিও নিয়ে উত্তেজনা

Bangla FMbyBangla FM
৪:২৬ pm ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য মো. হানিফ মিয়া (৪৫) ভারতের ত্রিপুরা রাজ্যে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাত-পা বাঁধা, জখম অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখা যায়, যা দেখে তার স্ত্রী পারভিন আক্তার লাশটি স্বামীর বলে শনাক্ত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সচিব মো. ওসমান আলী জানান, বৃহস্পতিবার রাতে দুজন ব্যক্তি এসে হানিফ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ডেকে নেওয়া ব্যক্তিদের একজনের নাম বেলাল বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, নিহত ব্যক্তির হাতে-পায়ে বাঁধা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি ঘিরে রহস্য ও উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হানিফসহ পাঁচ বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের ধাওয়া করে। চারজন ফিরে এলেও একজন নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা ভিডিও দেখে নিহত ব্যক্তিকে হানিফ মিয়া হিসেবে শনাক্ত করেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন,
“ভিডিও দেখে মনে হচ্ছে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে লাশ এখনো ভারতীয় সীমান্তে অবস্থান করছে এবং আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারিনি।”

নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম