Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাণ্ডারিয়ায় ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
৩:৪৭ am ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0


ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: মো. মনিরুজ্জামান:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে ডোবা থেকে রাইহান ইসলাম রাজ (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

রাজ স্থানীয় বাদল মেমোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদাল গ্রামে। পড়াশোনার জন্য সে নানাবাড়ি রাজপাশা গ্রামে থাকত। রাজের বাবা মো. আলী ও মা নূসরাত জাহান ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত।

পরিবার সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজ বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার নানি পারভীন বেগম। পরে বাড়ির পাশের একটি ডোবার কাছে রাজের জুতো দেখতে পান তিনি। প্রতিবেশীদের সহায়তায় ডোবায় তল্লাশি চালিয়ে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নানি পারভীন বেগম জানান, রাজ সাঁতার জানত না। সম্ভবত পা পিছলে ডোবায় পড়ে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম