Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত সব ধর্মের শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের আয়োজন

Bangla FMbyBangla FM
৬:৫৪ am ০৮, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

ঈদ মানেই আনন্দের ভাগাভাগি। পবিত্র ঈদুল আজহার ছুটিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আবাসিক হলগুলো প্রায় ফাঁকা হলেও কিছু শিক্ষার্থী নানা কারণে অবস্থান করছে হলে। এসব শিক্ষার্থীদের ঈদের আনন্দে সামিল করতে রাতে বিশেষ খাবারের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাজিদ ইসলাম দীপু।

দীপু বলেন, “আমরা ছাত্ররাজনীতি করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের জন্য। জানি, অনেক ভাই-বোন বিভিন্ন প্রস্তুতি কিংবা পারিবারিক পরিস্থিতির কারণে বাড়ি যেতে পারেনি। ডাইনিং বন্ধ, বাইরে ভালো খাবারের ব্যবস্থাও নেই। তাই ঈদের খুশিটা তাদের সঙ্গে ভাগ করে নিতে রাতে খাবারের এই ছোট আয়োজন করেছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ছাত্রদের পাশে থাকতে চাই।”

আরেক শিক্ষার্থী নাসিফ ইকবাল পিয়াল বলেন, “আমরা বৈষম্যহীন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ একটি জাতি হিসেবে দেশকে এগিয়ে নিতে চাই। ঈদের দিন যারা পরিবারের সঙ্গে থাকতে পারেনি, তাদের পাশে দাঁড়িয়ে আমরা চেয়েছি সেই অভাব কিছুটা হলেও পূরণ করতে। ছাত্রদলের পক্ষ থেকে এটি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও দায়িত্ববোধ।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুপুরে বিশেষ খাবারের আয়োজন থাকলেও, রাতে এ ধরনের আলাদা আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম