Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শনিবার খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ

Bangla FMbyBangla FM
৫:১৩ pm ২০, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় শনিবার (২১ জুন) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ। ২০২৫–২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব সংশ্লিষ্ট সকল দপ্তর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এনবিআরের নির্দেশনা অনুযায়ী শনিবার স্বাভাবিক কার্যক্রম চলবে। পণ্য খালাসও দেওয়া হবে।”

উল্লেখ্য, এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমীর স্বাক্ষরিত এক পত্রে ২১ ও ২৮ জুন শনিবারগুলোতে কাস্টমস ও ভ্যাট অফিসসমূহ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, বন্দর খোলা থাকবে এবং কেউ পণ্য খালাস নিতে চাইলে তা সম্ভব হবে। আমদানিকৃত ট্রাক থেকে পণ্য আনলোডও করা হবে।

তবে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু জানান, কাস্টমস হাউজ খোলা থাকার বিষয়ে সরাসরি কোনো চিঠি পাননি। কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি জানালে তারা সদস্যদের অবহিত করতে পারতেন। তবু কেউ কাজ করতে চাইলে করতে পারবেন।

এনবিআরের এক কর্মকর্তা জানান, রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ বিভক্তির বিরোধে চলমান আন্দোলনের ফলে রাজস্ব আদায়ে ঘাটতির শঙ্কা তৈরি হয়েছে। সেই ঘাটতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা। তবে এ সময়ে রাজস্ব আদায়ে ৩.২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

গত ২ জুন উপস্থাপিত ২০২৫–২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন অর্থ অধ্যাদেশও জারি করা হয়। এতে কাস্টমস, ভ্যাট ও আয়কর আইনে কিছু পরিবর্তন এসেছে। এই আইনে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধনের জন্য ২২ জুন নতুন অধ্যাদেশ জারি করার ঘোষণা দিয়েছে সরকার।

Tags: বেনাপোল কাস্টমস হাউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম