Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৭:৫৭ am ২১, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী হাবিব টিটু (২৮) নামের এক যুবককে আটকের পর তার রক্ষিত হোন্ডা গ্যারেজ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করেছে র‍্যাব। এর আগে বিভিন্ন সময় এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি ভীতিকর জনপদ তৈরি করেছিল এই যুবক।

সোমবার (২১ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে গতকাল রোববার গভীর রাতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাতার মসজিদ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিব টিটু বজরা ইউনিয়নের বারাহীনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বজরা ইউনিয়নের বারাহীনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় কাতার মসজিদ এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে এলাকার শীর্ষ সন্ত্রাসী হাবিব টিটুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই গ্যারেজ থেকে একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়।

কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, হাবিব টিটু এলাকায় অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন। বিভিন্ন চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম