Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“শান্ত-মুশফিকের জুটিতে বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ”

Bangla FMbyBangla FM
১০:১৮ am ১৭, জুন ২০২৫
in খেলাধুলা
A A
0

নতুন প্রত্যাশা নিয়ে শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, তবে শুরুটা হয় হতাশাজনক। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা টাইগাররা মাত্র ৪৫ রানের মধ্যেই হারায় শীর্ষ তিন ব্যাটারকে। ইনিংসের দশম বলেই শূন্য রানে ফিরে যান এনামুল হক বিজয়। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়লেও থারিন্দু রত্ননায়েকের ধারালো বোলিংয়ে দুজনেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। সাদমান ১৪ এবং মুমিনুল ২৯ রান করেন। মাত্র ৩৪ রানের জুটিতে থেমে যায় তাদের চেষ্টা।

তবে এরপর দায়িত্ব নেন অভিজ্ঞ দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৩৭ রানের অনবদ্য এক জুটি, যা বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে দৃঢ় অবস্থানে নিয়ে যায়। চা বিরতির আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে তারা যোগ করেন ৯২ রান। প্রথম সেশনে বাংলাদেশ তোলে ৩ উইকেটে ৯০ রান, এরপর দ্বিতীয় সেশনে সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৮২।

অধিনায়ক শান্ত ১৪৩ বলে ৭টি চার ও এক ছক্কায় ৭০ রানে অপরাজিত রয়েছেন, অন্যদিকে মুশফিক ১১১ বলে ৪টি চারে ৬৬ রানে ব্যাট করছেন। শান্ত নিজের ষষ্ঠ টেস্ট ফিফটি পূর্ণ করেন ৪৮তম ওভারে, এর ঠিক পরেই মুশফিকও তুলে নেন তার ২৮তম টেস্ট ফিফটি, যা তিনি পেয়েছেন ২০২৪ সালের আগস্টের পর প্রথমবারের মতো। তাদের এই অভিজ্ঞ জুটি বাংলাদেশের ইনিংসকে বিপর্যয়ের মুখ থেকে টেনে তুলেছে এবং এক ইতিবাচক পথ দেখাচ্ছে সফরকারীদের।

Tags: শান্ত-মুশফিকের জুটিতে বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম