Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

Bangla FMbyBangla FM
৩:৩৩ pm ২০, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0


শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন পদবঞ্চিত শিক্ষক প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় আটকে থাকা এ পদোন্নতির বিষয়টি অবশেষে রিজেন্ট বোর্ডের ৬৫তম সভায় চূড়ান্ত সিদ্ধান্ত পায়।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের হাতে পদোন্নতির চিঠি তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন— এফটিএনএস ৭ জন, ইইই ৩ জন, ফিমস ২ জন, ইংরেজি ৪ জন, ইএসডিএম ৪ জন, আইসিই ৩ জন, বিজিই ৪ জন, অর্থনীতি ৫ জন, ফার্মেসি ৫ জন, এপ্লাইড ম্যাথ ৫ জন, কৃষি ২ জন, রাষ্ট্রবিজ্ঞান ৩ জন, আইআইটি ৫ জন, সমুদ্রবিজ্ঞান ৪ জন, বাংলা ১ জন, টিএইচএম ৩ জন, আইন ১ জন, সমাজবিজ্ঞান ১ জন, মাইক্রোবায়োলজি ৪ জন, পরিসংখ্যান ২ জন এবং রসায়ন বিভাগে ১ জন।

জানা গেছে, ২০১৭ সালে ইউজিসির ১৪৬তম সভায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা গৃহীত হয়। ২০১৯ সালে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় তা নীতিগতভাবে অনুমোদন পায়। এই নীতিমালায় সহকারী অধ্যাপক হওয়ার জন্য ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়, যেখানে পূর্বে তা ছিল ২ বছর। এ পরিবর্তনের ফলে নোবিপ্রবির অনেক শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হন।

নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালায় দুই বছরের অভিজ্ঞতা যথেষ্ট হলেও ইউজিসির অভিন্ন নীতিমালার কারণে পদোন্নতির প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। অবশেষে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তে ৬৯ জন শিক্ষক পদোন্নতি পান।”

তিনি আরও জানান, মোট ৮৪ জন শিক্ষক পদোন্নতির জন্য অপেক্ষমাণ ছিলেন। এর মধ্যে কিছু বিভাগের বোর্ড অনুমোদন না আসায় বাকিদের প্রক্রিয়া এখনও চলমান।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের প্রাপ্য মর্যাদা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ও প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।”

ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক সজিব আহমেদ বলেন, “আমাদের দেড় বছরের অপেক্ষার অবসান হলো। নোবিপ্রবি প্রশাসন আমাদের ক্ষতিপূরণ প্রদানেরও আশ্বাস দিয়েছে।”

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, “নীতিমালাজনিত জটিলতা নিরসন করে আমরা ন্যায়সঙ্গতভাবে পদোন্নতির ব্যবস্থা করেছি। এখন থেকে নীতিমালার আলোকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পদোন্নতি নিশ্চিত করা হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম