Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাঁতারের পাঠশালা মৌলভীবাজারে

Bangla FMbyBangla FM
৩:৩২ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”- এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের জন্য সাঁতার প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (১৫ মে) সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পুকুরে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫-এর আওতায় আয়োজিত প্রশিক্ষণে অংশ নিচ্ছে ৪০ জন বালক।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা সাঁতার কোচ সাইফুল ইসলাম এবং সহকারী কোচ পারভেজ আহমেদ। প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা ক্রীড়া অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,ইউনিয়ন সদস্য সাহাদ আহমেদ, দাতা সদস্য আবদুর রহিম আনছার মিয়া ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এলাকাবাসীর মাঝে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম