Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bangla FMbyBangla FM
৩:৩১ pm ২৫, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৮ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহনূর রহমান শাহিন।

আদালত সূত্রে জানা যায়, জেলার শিক্ষার্থী বিশাল ও মেহেদী হাসান হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলায় অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পর ২২ মে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। গত ২২ মে ওই দুই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়ারা হলেন, সাবেক এমপি অ্যাডভোকেট শামসুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অন্যরা হলেন- মো. জাকির হোসেন মন্ডল, জাকারিয়া হোসেন রাজা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাবিবুর রহমান হাবিব, মো. মিন্নুর হোসেন, মোজাফফর হোসেন, আবু সাঈদ আল মাহমুদ চন্দন, মো. গোলাম মাহফুজুর চৌধুরী অবসর, মিনফুজুর রহমান মিলন, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, এস এম রবিউল আলম চৌধুরী, রাসেল দেওয়ান মিলন, আনম শওকত হাবিব তালুকদার লজিক, মুস্তাকিম মন্ডল, আবু বক্কর সিদ্দীক রেজা ও খোরশেদ আলম সৈকত।

জয়পুরহাট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের পিপি শাহনূর রহমান বলেন, একাধিক মামলার দুজন তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম