Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিবির অভিযানে আওয়ামী অঙ্গসংগঠনের ৬ নেতা গ্রেফতার

Bangla FMbyBangla FM
৩:১৫ pm ১৪, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

বাংলা এফএম ডেস্ক:

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয়জন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয়:-

১) মো. শাহজামান (৫০),মেহেরপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

২) রুবেল ওরফে মোল্লা রুবেল (৪৫),মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

৩) হাজী আলী আকবর মেম্বার (৭৭),সোনারগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

৪) মো. আব্দুল আলিম বেপারী (৫৪),কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

৫) শাহাবুদ্দিন আহম্মেদ শুভ (৩৮),৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা।

৬) আনছারুল করিম (৩০),বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক।

ডিবি সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, বসিলা,মাতুয়াইল,ধানমন্ডি ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রথম পাঁচজনকে গ্রেফতার করা হয়। বুধবার (১৪ মে) দুপুরে মগবাজার থেকে গ্রেফতার করা হয় ছাত্রলীগের সাবেক নেতা আনছারুল করিমকে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।

ডিবির দাবি,গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ মিছিল ও সহিংস কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম