Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সবাইকে চমকে দিয়ে ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী!

Nuri JahanbyNuri Jahan
১২:৩৫ pm ৩০, অগাস্ট ২০২৫
in বিনোদন
A A
0

বলিউডের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমকাহিনি অনেকটা রোম্যান্টিক সিনেমার মতোই এগিয়ে যাচ্ছে। মা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হন স্টারকিড এই অভিনেত্রী। এক সময় নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখলেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নাম লেখা একটি হার পরে নিজের প্রেমের সম্পর্কও স্বীকার করেন জাহ্নবী। এমনকি নিজেই জানান, শিখরকে নিয়ে তিনি খুবই ‘সিরিয়াস’।

 

কিন্তু এরই মাঝে চমকে দেওয়ার মতো কথা বললেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে ওরি, অর্থাৎ ওরহান অবাত্রামণিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরি বলিউডের আলোচিত মুখ হলেও তার আসলে সেখানে কী কাজ, তা জানেন না কেউ। হঠাৎ করেই বলিউডে চলে আসেন। ইন্টারনেট সেনসেশন বলে শোবিজ অঙ্গনে তার পরিচিতি। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে ওরির ভালো সম্পর্ক। তবে নিজেকে বরাবরের মতো সমকামী বলে পরিচয় দিয়ে এসেছেন ওরি।

 

 

 

তবে এমন এক ব্যক্তিকে জাহ্নবীর ‘স্বামী’ বলার পেছনে রয়েছে নাকি এক মজার ঘটনা। জাহ্নবীর কথায়, বিদেশে গেলেই অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান তিনি। একবার লস অ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁয় এমনই পরিস্থিতি তৈরি হয়। একের পর এক ওয়েটার এসে কেউ ফোন নম্বর দিয়ে যাচ্ছেন, কেউ খাবারের সঙ্গে মিষ্টি কথা বলছেন। তখন পাশে বসে ছিলেন ওরি। জাহ্নবী বলেন, ‘আমি তখন ওরিকে দেখিয়ে বলি- উনি আমার স্বামী।’

এদিকে শুক্রবার (২৯ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের ‘পরম সুন্দরী’ ছবিটি। সিনেমাতে এক পাঞ্জাবি ছেলের সঙ্গে এক দক্ষিণ ভারতীয় মেয়ের প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তুষার জালোটা। প্রযোজনা করেছে দিনেশ বিজনের ম্যাডক ফিল্মস।

 

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম