Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাহ্নবী বলিউডে টিকে থাকার সহজ কৌশল জানালেন

Taslima TanishabyTaslima Tanisha
৭:৩২ pm ২৬, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

বলিউডের সিনেমা পরিবার থেকে পা রাখলেও, নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠোর লড়াই চালাচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার শো-তে গিয়ে তিনি জানান, পুরুষ সহকর্মীদের ‘ইগো’ সামলানো তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জাহ্নবী বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অভিনেতাদের ইগো সামলাতে হয়। আমি এটি ভালোভাবে বুঝে গেছি। নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না, বরং বোকা হয়ে থাকার ভান করি। এতে সমস্যা এড়ানো সহজ হয়।”

তিনি আরও জানান, প্রথমে নিজের পারফরম্যান্স দেখানোর চেষ্টা না করে বলেন, “আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটি পর্দায় তুলে ধরব।” জাহ্নবীর মতে, এটি ইন্ডাস্ট্রিতে নিরাপদে টিকে থাকার সবচেয়ে সহজ উপায়।

টুইঙ্কেল খান্না এই প্রসঙ্গে বলেন, “নয়ের দশকে যখন আমি নতুন ছিলাম, তখনও একই ধরনের সমস্যা আমার সঙ্গে হয়েছিল। তখন বুঝতে পারতাম না কী ঘটছে এবং কী করণীয়।”

জাহ্নবী যোগ করেন, “আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে সুযোগের অভাব নেই। তবুও সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছু সামলে নিতে হয় এবং কাউকে আঘাত না করে নিজেকে সুরক্ষিত রাখা যায়।”

সম্প্রতি জাহ্নবী ধর্মা প্রোডাকশনের ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’-তে অভিনয় করেছেন, যা বিশ্বব্যাপী ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিতে তিনি বরুণ ধাওয়ান, সান্যা মালহোত্রা ও রোহিত সরাফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম