Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার 

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৩৬ pm ০৫, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :
নিখোঁজ হওয়ার ৩ দিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর (৫২) মরদেহ। 
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরিফপুর এলাকায় পুরাতন সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুশতাক আহমদের মরদেহ উদ্ধার করে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে
বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাকের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ মুশতাক আহমদের সন্ধান চেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী রুবি বেগম।
এদিকে মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জমিয়ত নেতাকর্মীরা।
এতে বক্তব্য দেন, কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খাঁন, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান। আগামী ২৪ ঘন্টার মধ্যে মুশতাক আহমদের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।
এবিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম