Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Tanazzina TaniabyTanazzina Tania
৬:৪৩ pm ২৬, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

লিমন মিয়া, সরিষাবাড়ী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় সরিষাবাড়ী পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল আরামনগর বাজার হয়ে মহিলা কলেজ মোড় পদক্ষিন শেষে জি.কে প্লাজায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
আয়োজকরা জানান, পাঁচ দফা দাবির ভিত্তিতে এ কর্মসূচি পালিত হয়েছে। দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪.  ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন , গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারে দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারী আলহাজ্ব এড. মাওঃ মোঃ আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন এবং সঞ্চালনা করেন পৌর আমীর গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সেক্রেটারী মাওঃ মোঃ নুরুল হক জামালী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র প্রার্থী অধ্যাপক শামীম হোসাইন সোহেল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান সোহাগ।
বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন জরুরি। তারা সতর্ক করে দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম