Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাত বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ আজ

Taslima TanishabyTaslima Tanisha
১০:২৯ am ১৯, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

পাঁচ দফা দাবি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তিন দিনের কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে অংশ নেবেন দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা।

জামায়াতের প্রচার বিভাগ থেকে বুধবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি মহানগরে আলাদা করে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বরিশালে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান যোগ দেবেন।

অন্যদিকে, সিলেট মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ময়মনসিংহ মহানগরে কর্মসূচিতে যোগ দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। খুলনায় নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

কর্মসূচির সফলতা নিশ্চিত করতে প্রতিটি শহরের সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াত।

Tags: জামায়াতসাত বিভাগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম