Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে সালথায় জামায়াতের বিক্ষোভ

Tanazzina TaniabyTanazzina Tania
৬:৪৩ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ফরিদপুরের সালথা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজার চৌধুরী মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দ্রুত এই হামলার হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সভা সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাবুব আলী সিদ্দিকী (নসরু), মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিউজ্জামান, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম