Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই সনদ বাস্তবায়নে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ

Bangla FMbyBangla FM
৭:২৯ pm ১২, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’সহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) বাদ জোহর মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

পরে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ইসরাইল হোসেনের কাছে ৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করে। জেলা প্রশাসক জামায়াত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে স্মারকলিপিটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণের আশ্বাস দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান,জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী,সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ,মাওলানা হারুনুর রশিদ তালুকদার,আজিজ আহমদ কিবরিয়া,পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম,সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম,রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন,কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া এবং ছাত্রশিবিরের শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইঞ্জিনিয়ার শাহেদ আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১️) জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন।
২️) জাতীয় নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩️) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
৪️) ফ্যাসিবাদী শাসনের জুলুম,নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার।
৫️) স্বৈরাচার ও তার সহযোগী রাজনৈতিক দলসমূহজাতীয় পার্টি ও ১৪ দল-এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

জেলা জামায়াতের নেতারা বলেন,“দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই ৫ দফা বাস্তবায়ন সময়ের দাবি।”

Tags: জামায়াতের বিক্ষোভজুলাই সনদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম