Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ 

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৫৬ pm ২৬, সেপ্টেম্বর ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে সারাদেশের মতো নীলফামারিতেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  নীলফামারী জেলা শাখার আয়োজনে  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নীলফামারী ডিসি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী-১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। 
বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, নীলফামারী সহর আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ আরও অনেকে।
বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং সৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানান।
সমাবেশ শেষে ডিসি মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নীলফামারী বড় বাজারে গিয়ে শেষ হয়। এতে প্রায় ১০ হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করেন। একই সাথে জেলার প্রতিটি উপজেলাতেও এই কর্মসূচী পালন করা হয়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম