Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৯ pm ৩১, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র, ব্যানার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্যালয় উদ্বোধনের পর থেকেই তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দিয়ে আসছিল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন জামতল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট আব্দুল আল মামুন। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রম সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

তবে জামায়াতের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিএনপি। কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের মধ্যপাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন তি‌নি বলেন, আমরা সবাইকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য কাজ করছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, তিনি নিজে ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং বিষয়টি কামারখন্দ জুডিশিয়াল ইনকোয়ারিকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম