Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চূড়ান্ত প্রার্থী তালিকা সময়মতো ঘোষণা করবে জামায়াতে ইসলামী

Tanazzina TaniabyTanazzina Tania
১২:০৯ pm ০৪, নভেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রার্থীদের যথাসময়ে চূড়ান্তভাবে ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রায় এক বছর আগেই আঞ্চলিকভাবে প্রার্থীদের তালিকা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটি সময়মতো কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। আমরা একা নির্বাচন করব না, জাতীয় স্বার্থ বিবেচনায় অন্যদেরও অন্তর্ভুক্ত করব।”

তিনি আরও বলেন, “আমি আমির হিসেবে নির্বাচিত হইনি, সহকর্মীরা আমার ওপর দায়িত্ব দিয়েছেন। দেশ ও দ্বীনের কল্যাণে দায়িত্ব পালনে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে ভোটার নিবন্ধনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোরও দাবি জানান তিনি।

রাজনৈতিক মতভেদ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “দলগুলোর মধ্যে মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয়।”

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন ডা. শফিকুর রহমান। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন।

Tags: জামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম