Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২০ am ২৪, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ জালালউদ্দীনঃ , চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে। জামায়াত নেতাদের অভিযোগ, বিএনপি কর্মীরা এই হামলা চালিয়েছে।

শিবগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম জানান, বিএনপি প্রার্থীর সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সেক্রেটারি মাসিরের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় শতাধিক চেয়ার ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় এবং কয়েকজন কর্মী আহত হন।

বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম বলেন, পথসভার ঠিক আগমুহূর্তে সন্ত্রাসী কায়দায় এ হামলা চালানো হয়।

শিবগঞ্জ আসনের জামায়াত প্রার্থী ড. কেরামত আলী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে ব্যালটে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান। তিনি শান্তিকামী জনতাকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস প্রতিরোধের আহ্বান জানান এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

উপরোক্ত ঘটনার অভিযোগের বিষয়ে শিবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি নিজে ফোন রিসিভ করেননি। তার সঙ্গে থাকা একজন ব্যক্তি জানান, “স্যার খুব টায়ার্ড আছেন, এখন কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন।” অভিযোগের বিষয়ে উনার মন্তব্য প্রয়োজন জানানো হলে ফোন সংযোগ কেটে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, “আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম