Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৬:১০ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৩ ডিসেম্বর) উজিরপুরে সাকুরা ফুড ভিলেজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আলহাজ মাস্টার আব্দুল মান্নান বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার নৈতিক উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। জনগণের অধিকার আদায়ে সংসদে সোচ্চার থাকার অঙ্গীকারও করেন তিনি।

সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রার্থীকে প্রশ্ন করেন। এ সময় চাঁদাবাজি, ভূমি দখল, প্রশাসনের জবাবদিহি, সংখ্যালঘু নিরাপত্তা ও সাংবাদিকদের স্বাধীনতা প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠে আসে। প্রার্থী এসব বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন ও সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যায় ব্যাক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলা আমীর আঃ খালেকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট আজম খান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, জেলা মিডিয়া বিভাগের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম,জেলা ওলামা ও আন্তঃধর্ম বিষয়ক সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসেন, পৌর আমীর মোঃ আল আমিন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর আনোয়ার হোসেন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম