Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামাত নির্বাচনী মঞ্চে এগিয়ে, বিএনপি পিছিয়ে, চট্টগ্রামে ভিন্ন ভোটের ছবি

Nuri JahanbyNuri Jahan
১২:৪৮ pm ২৪, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):

বিএনপি’কে অন্যমনস্ক রেখে পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামি ভোটের মাঠ গরম রাখলেও তারা চট্টগ্রাম মহানগরীতে ইউনিট থেকে শুরু করে দিয়েছে নির্বাচনী উঠান বৈঠক এবং কেন্দ্র ভিত্তিক নির্বাচনে দায়িত্বশীলদের নিয়ে দিক – নির্দেশনামূলক নিয়মিত সভা সমাবেশে। তাছাড়া নগরীর প্রতিটি পাড়া- মহল্লায় মিলাদুন্নবী ও সিরাতুন্নবী ( সাঃ) মাহফিলের মাধ্যমে নিজেদের ঘরানার আলেম – উলামাদের দিয়ে প্রতিদিন কৌশলে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে, যেখানে উপস্থিত থাকছেন তাদের এমপি প্রার্থীরা। রাস্তার মোড়ে মোড়ে দোয়া চেয়ে ব্যানারে ছেয়ে ফেলেছে তাদের প্রার্থীরা। গুছিয়ে নিচ্ছে তাদের তৃণমূল ওয়ার্ড কমিটিগুলো। শুধু তাই না, জামাত ইসলামি লিফলেট বিতরণের মাধ্যমে মসজিদে মসজিদে মুসল্লীদের কাছে তাদের দলীয় কনসেপ্ট তুলে ধরছে। চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

 

কিন্তু তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপিতে। চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কর্মসূচীর বাহিরে তাদের নেতা -কর্মীদের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী গণসংযোগ নিয়ে কোন তৎপরতা নেই বললেই চলে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, কেন্দ্র থেকে আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের এখনও কোন সংকেত না দেওয়ায় প্রার্থীরা দ্বিধাদ্বন্দে থাকায় মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়নি। চট্টগ্রাম মহানগরীতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে জামাত ইসলামি থেকে পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির স্থানীয় একজন প্রবীণ নেতা বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপির তৃনমুলের যে সব নেতা-কর্মীরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছে সম্প্রতি গঠিত বিএনপির তৃনমুল কমিটিতে তাদের অনেককেই অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং ৫ আগষ্টের পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু নেতা-কর্মীরা স্থানীয় ভাবে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। ফলে ত্যাগীরা নিজেদের মান সন্মান রক্ষার্থে ও দলীয় নির্দেশনা না পাওয়ায় নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রয়েছেন।

তবে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে প্রতিদিন তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চট্টগ্রাম ৯, ১০ ও ১১ আসনটি চট্টগ্রাম মহানগরীর অন্তর্ভুক্ত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম