Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখ বা খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়

Nuri JahanbyNuri Jahan
৫:১১ pm ২৬, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

রাজশাহী প্রতিনিধি :

কোনো ধরনের আখ ও খেজুরের রস ছাড়া তৈরি করা হচ্ছে গুড়। চিনি ও কাপড়ে দেওয়া রঙ, আটা ও চিনি দিয়ে তৈরি হচ্ছে আখ ও খেজুরের গুড়। এমন অভিযোগে আজ বুধবার (২৬নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় অভিযান চালায় রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল।

অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমান ভেজাল গুড় ও উপকরণ। এছাড়াও একটি কারখানার মালিক লাকি ও সান্টুরকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করে রাজশাহী ভোক্তা অধিদপ্তর।

ভোক্তা অধিকারের উপপরিচাল ইব্রাহিম হোসেন জানান, পর্যায়ক্রমে আরও কারখানায় জরিমানা করা হবে। একই সঙ্গে এইগুলো ধ্বংস করা হবে।

র‌্যাব ও ভোক্তাঅধিকার সরজমিন পরিদর্শন করে জানতে পারে আড়ানির এই গ্রামে গুড় তৈরির তিনটি কারখানা রয়েছে। কারখানাগুলোতে আখ এবং খেজুরের রসের কোন বালাই নেই। তবুও তৈরি হচ্ছে গুড়। কোনো কোনো কারখানার ভেতর দেখা গেছে- চুলাই কড়ায়ে গুড় তৈরি হচ্ছে। তার পাশেই বিভিন্ন খাঁচের উপর ফেলে দেওয়া হচ্ছে আকৃতি। তৈরি হওয়া গুড়গুলো পরবর্তীতে স্থানীয়সহ বিভিন্ন বাজারে পাঠানো হয়।

এই এলাকায় গুড় তৈরি করেন নানটু মিয়া। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়েছেন। তার স্ত্রী মোসা. লাকি অকপটে স্বীকার করে বলেন, এ গুড়গুলো তৈরিতে কোনো ধরনের রসের ব্যবহার নেই। শুধু চিনি দিয়ে আখ এ খেজুরের গুড় তৈরি করা হয়।

এরমধ্যে মেশানো হয়, কাপড় দেওয়া রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন চিনি ব্যবহার করা হয়। এরপর এগুলো রাজশাহী, নাটোর, পাবনার বিভিন্ন মেকামে পাঠানো হয়। সেগুলোতে বিভিন্ন দামে কেনা বেচা হয়। একই এলাকার শান্টুকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, এখানে যে গুড়গুলো রয়েছে সেখানে আখ বা খেজুরের রসের কোন উপস্থিতি নাই। সবগুলো চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। কারখানাগুলো প্রায় একটনের মতো গুড় রয়েছে। এইগুলো ধ্বংস করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম