Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইল ১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

Bangla FMbyBangla FM
৬:২২ am ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন। নড়াইল ১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তির বাগান বাড়ি ও উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলায় বিকেলে আ.লীগ অফিস ও সন্ধ্যার দিকে মুক্তির বাড়িতে এ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালিয়া বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দেয়। পরে সন্ধ্যার দিকে হঠাৎ বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে। পরে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর কালিয়া ডাকবাংলোর পাশে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, যখন আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও মুক্তির বাড়িতে আগুনের ঘটনা ঘটে তখন আমাদের সভা শেষ পর্যায়ে। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম