Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আ.লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য শামীম গ্রেফতার

Bangla FMbyBangla FM
৪:২৩ pm ২৪, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

মো. নাছির উদ্দিন, চাঁদপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী এনামুল হক শামীমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৪ মে) রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।

পুলিশ জানায়, ২০২২ সালের ২৫ এপ্রিল বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন কাজী শামীম। ওই ঘটনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর গাড়ি ও প্যান্ডেলে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অস্ত্রের মুখে ২৭ জনকে আহত করে।

ঘটনার পর গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ মোট ৮৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৫০০ জনকে বিবাদী করা হয়।

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “কচুয়া থানার আবেদনের ভিত্তিতে ঢাকা ডিবি পুলিশ কাজী এনামুল হক শামীমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, টেন্ডারবাজি, হত্যার হুমকি সহ একাধিক মামলা রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী শামীমের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম