Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোল কাস্টমসে ৫ দিন পর কাজ শুরু, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

Bangla FMbyBangla FM
৩:৩৭ pm ২০, মে ২০২৫
in অর্থনীতি
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
টানা পাঁচ দিনের ‘কলম বিরতি’র পর আবারো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে। সোমবার (২০ মে) অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে কলম বিরতি স্থগিত করে কাজ শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। এর ফলে মঙ্গলবার সকাল থেকে বন্দরে দেখা যায় আগের মতোই কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা।

জানা গেছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও শুল্কায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়।

সকালে কাস্টমস হাউজ, বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। কলম বিরতিতে জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তির জন্য বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট দফতরে।

এদিকে, ভারতের আরোপিত নিষেধাজ্ঞার কারণে রপ্তানি নিষিদ্ধ ৭ ধরনের পণ্যের ট্রাকগুলো আবার ঢাকা ফিরে যাচ্ছে। গার্মেন্টস পণ্যবোঝাই এসব ট্রাক আগেই বেনাপোল বন্দরে প্রবেশ করেছিল। অনুমতির অনিশ্চয়তার কারণে রপ্তানিকারকরা ট্রাকগুলো ফেরত নিচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সিএন্ডএফ (C&F) এজেন্টরা বন্দরের কাছে আবেদন করে ট্রাক রওনা দিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চয়তা না পাওয়ায় রপ্তানিকারকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে গড়ে ৪৫০-৫০০ ট্রাক আমদানি পণ্য আসে বেনাপোলে। আর এখান থেকে ২০০-২৫০ ট্রাক রপ্তানি পণ্য ভারতে যায়। দেশের ৭৫ শতাংশ শিল্প কারখানার কাঁচামাল এবং খাদ্যদ্রব্যের বড় একটি অংশ আসে এই বন্দর দিয়ে।

পাঁচ দিনের অচলাবস্থার অবসানে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে অনেকে মনে করছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারো এমন কর্মসূচি হতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম