Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তার পাপ হবে, আমার কিছুই হবে না: জয়া আহসান

Taslima TanishabyTaslima Tanisha
১২:৪৬ pm ১৭, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, “মেধা দিয়ে সব হয় না, সাফল্যের জন্য দরকার অদম্য ইচ্ছা।”

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের পডকাস্টের দ্বাদশ পর্বে অতিথি হয়ে জয়া তার দীর্ঘ অভিনয়জীবন ও দর্শন নিয়ে কথা বলেছেন।

জয়া বলেন,

“নিজের কাছে নিজেই পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হয়। তাহলেই সাফল্য আসে। অভিনয়ের প্রথম দিকে ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের সান্নিধ্য ও পরিশ্রমের ফলেই আজকের অবস্থানে পৌঁছেছি।”

অতীতকে বিশেষ গুরুত্ব দিয়ে জয়া আরও বলেন,

“আমি পুরনোতে বাঁচি। পুরনো শুধু অতীত নয়, বর্তমান আর ভবিষ্যতের সেতুবন্ধ। আমার বাসায় এখনও সংরক্ষিত রয়েছে প্রায় ২০০ বছর পুরনো একটি আলমারি। এমনকি যে খাটে আমি জন্মেছি, সেটিও এখনো রয়ে গেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং প্রসঙ্গে জয়া বলেন,

“কমেন্টবক্স বেশি দেখি না। কিন্তু যখন দেখি, খারাপ লাগে সেইসব মানুষের জন্য, যারা পৃথিবীতে বাজে মন্তব্য রেখে যান। তারা একদিন হয়তো চলে যাবেন, কিন্তু কথাগুলো থেকে যাবে। পাপ হবে তার, আমার কিছু হবে না।”

জয়া আরও জানিয়েছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে একাধিক চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে, যা শিগগিরই মুক্তি পাবে।

পডকাস্টটির প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে ১৮ অক্টোবর, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম